চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নে শ্বশুড়ের জানাজা নামাজ আদায় করতে গিয়ে জামাতার মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় শ্বশুড়ের জানাজা নামাজ আদায় করতে গিয়ে জামাতা জিয়াউর রহমান জিয়ার একটি কালো রঙ্গের ডিসকভার মটরসাইকেল খোয়া গেছে। জিয়া জানায়, বাড়ির পাশে মহাসড়কের ওপর মটরসাইকেল রেখে জানাজা নামাজে শরীক হয়। আর এ সুযোগে চোরেরা মটরসাইকেলটি নিয়ে চম্পট দেয়।