• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে কৃষক আহত

পঞ্চগড়পঞ্চগড় প্রতিনিধি: ধান কাটার সময় পঞ্চগড় সদর উপজেলার ময়নাগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। দেলোয়ারের বাড়ি সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়নাগুড়ি সীমান্তের খেকিপাড়া এলাকায় করতোয়া নদীর চরে রোপনকৃত ধান কাটছিল দেলোয়ারসহ কয়েকজন। এ সময় ভারতের ব্রক্ষ্মবস্তি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। অন্যরা পালিয়ে গেলে দেলোয়ারের বাম উরুতে গুলি লাগে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ দেলোয়ারকে দেখতে হাসপাতালে যান।

বিজিবির মীরগড় কোম্পানি কমান্ডার সুবেদার মীর নজরুল ইসলাম জানান, গুলি করার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ