• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে পুনর্ভবা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

Manabbandhan Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুনর্ভবা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ডুবোচরে ৩ স্কুল ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীসহ সচেতন মহল।
সোমবার (২৫ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।
ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, পুনর্ভবা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গত ১৯ এপ্রিল ডুবোচরে তলিয়ে ৩ স্কুল ছাত্রের প্রানহানী ঘটে। এ ধরনের ঘটনা এড়ানোর জন্য মানববন্ধন কর্মসূচীতে ৩ দফা দাবী উত্থাপন করা হয়। এগুলো হলো- ড্রেজিং’র মাধ্যমে বালু উত্তোলনের স্থানগুলোকে বেষ্টনী ও লাল পতাকা দিয়ে বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত করা, ব্রীজ ও নদীর তীর থেকে কমপক্ষে ২’শ মিটার দুরত্ব বজায় রেখে বালু উত্তোলন করা এবং দিনাজপুর ফায়ার সার্ভিসের নিজস্ব ডুবুরীদল নিয়োগ করা।
আগামী ১০ মে’র মধ্যে এই ৩ দফা দাবী না মানলে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. অমিত হাসান অমি, অভিভাবকদের পক্ষে মো. শাহাবুদ্দিন আচ্চু, এলাকাবাসির পক্ষে মো. কুরবান আলী, মো. হৃদয় প্রমূখ।
মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসি মিলে প্রায় দু’শতাধিক লোক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দিনাজপুর শহরের পাশে অবস্থিত পুনর্ভবা নদীর ডুবোচরে ডুবে স্কুল ছাত্র এসএম সামিউদ্দীন রাজ, নাদিম হোসেন কালু ও এসএম সিরাজউদ্দীন নয়নের মর্মান্তিক মৃত্যু ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ