• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাভারে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

লাশসাভার: সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক নারীসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ও পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

অন্যদিকে পল্লী বিদ্যুৎ কবর স্থান রোডে একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশ তিনটির গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই দিনে তিনটি লাশ উদ্ধারের ঘটনায় আশুলিয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
তিনটি লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির। তিনি আরো জানান, কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ