• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিলিতে মাদকসহ ভারতীয় মহিলাকে আটক

আটকহিলি প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা ভারতীয় অবৈধ আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও দেশীয় মদসহ ৩ জনকে আটক করেছে।
বিজিবি’র বাসুদেবপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার সিরাজ উদ্দিন জানান, মঙ্গলবার ভোর ৪.৩০ টার সময় উপজেলার লোহাচড়া পুলিশ বক্সের নিকট থেকে ক্যাম্পের বিশেষ টহল দলের বিজিবির সদস্যরা ২০ লিটার দেশীয় মদসহ হাকিমপুর উপজেলার কাঁকড়াপালি গ্রামের রহিম কাজির ছেলে মনিরুল ইসলামকে আটক করে। অপর দিকে ভারত থেকে ২০ বোতল ফেন্সিডিল পাচার কালে সীমান্তের বায়ভাগ এলাকা থেকে ভারত দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানার হাড়িপুকুর গ্রামের মোস্তাক মন্ডলের স্ত্রী রাহেলা বেওয়া ও ইসমাইলপুর গ্রাম থেকে বিরামপুর উপজেলার কাঁঠলা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আহাদ আলীকে ৩৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এব্যপারে হাকিমপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
এব্যপারে জানতে চাইলে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল আব্দুর খবির সরকার বলেন চোরাচালান প্রতিরোধে এরকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ