• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়

অভিযানদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে দ্বিতীয় দিনের মত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করেছে। এ সময় সরকারী আদেশ অমান্য করা, রাস্তার উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা ও মোটরসাইকেল পার্কিং দায়ে কয়েকটি মোটরসাইকেল মালিকের নিকট থেকে প্রায় ২০ হাজার জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান রাশেদ’র নেতৃত্বে দ্বিতীয় দিনের মত বিকেলে সাড়ে থেকে রাত ৯টা পর্যন্ত শহরের স্টেশন রোড, বাহাদুর বাজার, পুরাতন হাজাদুর বাজার, লিলির মোড়, লুৎপুন নেসা টাওয়ার এলাকা, সদর হাসপাতাল মোড়, পৌরসভা মোড়সহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাস্তার উপর অবৈধভাবে রাখা বিভিন্ন দোকানের মালামাল তাৎক্ষনিক সড়িয়ে ফেলার নির্দেশ দিলে দোকানীরা  দোকানের বাইরে রাখা মালামাল সড়িয়ে ফেলেন। এছাড়া অভৈধভাবে পার্কিং’র দায়ে ৪টি মোটরসাইকেল মালিককে ১৭ হাজার ৩শ’ টাকা, সরকারী আদেশ অমান্য করায় পাবনা সুইটকে ১ হাজার টাকা ও রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখার দায়ে লিলির মোড় এক বাড়ীর মালিককে ১ হাজার টাকাসহ প্রায় ১৯ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
উৎসুখ পথচারীরা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মাসে অন্তত একদিন এ ধরনের অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন।
অভিযান পরিচালনার সময় কোতয়ালী থানার এসআই মো. মোকাররম হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ