• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাঙ্গাইলে ‘নবীকে কটূক্তিকারী’ দর্জিকে কুপিয়ে হত্যা

ccnewsটাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নিখিল জোয়ার্দার (৫০) নামে এক দর্জিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নবীকে কটূক্তি করায় এর আগে তার নামে থানায় মামলা হয়েছিলো।

শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিখিল ওই গ্রামের নলিন জোয়াদ্দারের ছেলে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ও এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে নিখিল জোয়ার্দার ডুবাইল বাজারে নিজ বাড়ির সামনে তার দোকানে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে তাঁকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মাথা ও গলায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতী কালিবাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগের ভেতর কয়েকটি ককটেলসদৃশ বস্তু রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিখিল চন্দ্র জোয়ার্দার তিন বছর আগে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদকে (সা) নিয়ে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় এলাকার লোকজন বিক্ষুদ্ধ হয়ে তাকে পুলিশে সোপর্দ করেন।

ওই সময় তার বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় তিনি তিন মাস হাজতবাস করেন। জেল থেকে জামিনে বের হয়ে তিনি নিজের ব্যবসা দর্জির কাজ করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ