• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে পেট্রোল খাইয়ে হত্যার চেষ্টা

Fulbari Photo=30ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্বাচনী প্রচারনার জেরে কোমল পানীয় টাইগারের বোতলে পেট্রোল খাইয়ে এক শিশু অসুস্থ হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ ৯নংওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মমিনুল ইসলামের ছেলে জিহাদ সরকার জীবন (৭) কে একই ওয়ার্ডের প্রতিপক্ষ গ্রুপের ইউপি সদস্য পদ প্রার্থী মিজানুর রহমান দুলুর সমর্থক মকছেদ হক ওরফে মকছাল্লির পুত্র আনিছুর রহমান (২০)  টাইগার পান করার কথা বলে কৌশলে টাইগারের বোতলে পেট্রোল ঢুকিয়ে জোর করে  মুখে ঢেলে দেয়।  পান করার পর পেটে প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকলে শিশু জিহাদ তার মা  জাহেদা বেগমকে  ঘটনার কথা জানান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ছেলের পিতা ইউপি সদস্য পদ প্রার্থী মমিনুল ইসলাম (নলকুপ) বলেন, এটা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ আমাকে ঘায়েল করার জন্য ছেলেকে পেট্রোল পান করে হত্যার চেষ্টা করেছে।
প্রতিপক্ষ মিজানুর রহমান দুলুর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, এটি পরিকল্পিত ঘটনা  একটি কুচক্রি মহল জনগনের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে। এ বিষয় আমি কিছুই জানি না। যে ছেলে পেট্রোল খাইয়েছে সে আমার সমর্থক নয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম রেজাউল ইসলাম জানান, মৌখিক ভাবে শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ