সিসি নিউজ: আন্তর্জাতিক মহান মে দিবসে নীলফামারীল সৈয়দপুরে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। ‘সন্ধানী’ রংপুর মেডিকেল কলেজ শাখার সহযোগিতায় চিকিৎসক মো: তৌফিকুল হাসান রকি’র আয়োজনে ওই কর্মসূচী পালিত হয়।
শহরের শহীদ ডা: জিকরুর হক সড়কস্থ নাবিল পরিবহন অফিসে অনুষ্ঠিত ক্যাম্পে অর্ধ শতাধিক রক্তদাতা ৬০ ব্যাগ রক্তদান করেন। চিকিৎসক রকি’র উদ্যোগ সকলের কাছে প্রশংসিত হয়েছে।