• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের মে দিবসে র‌্যালী

news pic phulbari dinajpur 01.05.2016 1 (3)ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর উদ্যোগে মে দিবস উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটিকে সামনে রেখে সকাল সাড়ে ৮টায় বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিমিটেড এর শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর কার্য্যালয় থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি বড়পুকুরিয়া খনি এলাকার প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্য্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্য্যালয় চত্ত্বরে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মে দিবস উপলক্ষে আলোচনা সভায় বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কাশেম শিকদার এ সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম যুগ্ন সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মহিরউদ্দিন মহির, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ মোঃ শাহিনুর মন্ডল ও কার্যকরী সদস্য মোঃ আজগর আলী প্রমুখ। এছাড়া মে দিবস উপলক্ষে কয়লা খনি শ্রমিক ইউনিয়নের ২শতাধিক শ্রমিক ও কর্মচারী র‌্যালীতে অংশ নেন।

news pic phulbari dinajpur 01.05.2016 (1)ফুলবাড়ীতে হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের র‌্যালী
দিনাজপুরের ফুলবাড়ীতে হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। মহান মে দিবস উপলক্ষে সকাল ৯টায় পৌর এলাকার দুলাল মার্কেট এ শাখা কার্য্যালয় থেকে একটি শোক র‌্যালী বের হয়, র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় হোটেল রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্য্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে শ্রমিক ইউনিয়ন কার্য্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, শ্রমিক নেতা মোঃ হামিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আলাউল হোসেন, পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত, কমল চন্দ্র সাহা, সভাপতি মোঃ মতিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ হাসান, সহ-সভাপতি মোঃ মজনু হক, সাধারণ সম্পাদক মোঃ সাগর ওরফে লাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ সরকার, কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল হোসেন, সহ-কোষাধ্যক্ষ মোঃ সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রুবেল, ক্রীড়া সম্পাদক নয়ন কুমার, প্রচার সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ