• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জন্মদিনের মিষ্টি খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৩

11আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মিষ্টি খেয়ে অসুস্থ আরো ১০ জন মারা গেছেন। এ ঘটনায় ৫ শিশুসহ মোট ৩৩ জন মারা গেলেন।

রবিবার পাঞ্জাব পুলিশ প্রধান মুহাম্মদ আলী জিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।

স্থানীয় ওমর হায়াৎ বলেন, গত ১৭ এপ্রিল ছেলের জন্মদিন উপলক্ষে একটি মিষ্টির দোকান থেকে সাড়ে চার কেজি মিষ্টি কিনে আনেন হুসাইন নামে এক ব্যক্তি। ওই মিষ্টি খেয়ে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে মারা যান পাঁচজন। ওই ব্যক্তিসহ গুরুতর অসুস্থ হন আরো ৭৭ জন।

পরে হুসাইন, তার এক বোন ও সাত ভাইসহ মারা যান ১৮ জন। বর্তমানে আরও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আখতার বলেন, মিষ্টির দোকানের দুই মালিক এবং এক কর্মকর্তাকে ঘটনার পরেই গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হবে।

কেমিকেল পরীক্ষা করে দেখা গেছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই ৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট ৫২ জন ওই মিষ্টি খেয়েছিলো। পুলিশ তদন্ত করছে কি প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ