• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যা: জেএমবি সদস্যের স্বীকারোক্তি

Kurigram1462198997কুড়িগ্রাম প্রতিনিধি : ধর্মান্তরিত খ্রিষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় গ্রেপ্তার জেএমবি সদস্য হাসান ফিরোজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সোমবার বিকেলে কুড়িগ্রাম অতিরিক্ত চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে।
সোমবার ভোর ৫টায় রংপুরের কাউনিয়া বাস টার্মিনাল এলাকা থেকে হাসান ফিরোজকে (২৩) গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. তবারক উল্লাহ্ জানান, হাসান ফিরোজ ওরফে মোকলেছ আদালতে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে হত্যাকারীদের ব্যবহার করা মোটরসাইকেল ও ধারালো অস্ত্র জমা দিয়েছে। এছাড়াও কারা সরাসরি হত্যাকান্ডে জড়িত ছিল এবং কারা পালিয়ে যেতে ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছে তাদের নামও বলেছে। হত্যাকান্ডের সঙ্গে ১০ থেকে ১২ জন জেএমবি সদস্য জড়িত ছিল বলে জানান পুলিশ সুপার। হত্যাকান্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের উদ্দেশ্যে জেএমবি সদস্যরা কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলাকে টার্গেট করে বাসা ভাড়া খুঁজছিল। কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলীর বাড়িতে একটি রুম ভাড়া নেয় এক জেএমবি সদস্য। পরে দুদিন হোসেন আলীর সঙ্গে প্রাতঃভ্রমণে বের হলে হোসেন আলী জেএমবি সদস্য আবুল বাশিরকে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করার আহ্বান জানান। পরে জেএমবি সদস্যরা চার দফা বৈঠক করে হোসেন আলীকে টার্গেট করে এ হত্যাকা- ঘটায়।
এর আগে ২৮ এপ্রিল মাহবুব হাসান মিলন (২৮) ও আবু নাসির রুবেলকে (২০) গ্রেপ্তার করে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। তাদের স্বীকারোক্তি মোতাবেক হাসান ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
হাসান ফিরোজ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও আবু নাসির রুবেল আজিজুল ইসলামের ছেলে এবং মাহবুব হাসান মিলন কুড়িগ্রামের পলাশবাড়ী মুন্সিপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে বলে জানায় পুলিশ। হাসান ফিরোজ কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র, আবু নাছির রুবেল লালমনিরহাট সরকারি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র এবং মাহবুব হাসান মিলন কুড়িগ্রাম সরকারি কলেজের বিএসসির ছাত্র বলে জানা গেছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মো. তবারক উল্লাহ্ আরো জানান, গ্রেপ্তারকৃত তিনজনই জেএমবির সদস্য। দেশকে অশান্ত করে সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটনানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২২ মার্চ কুড়িগ্রামের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাতঃভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খ্রিষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এ সময় হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ