• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে শ্রমিকদের মধ্যে অর্থ বিতরণ

Motor Sromik Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন মহান মে দিবস উপলক্ষে মৃত ৩০ জন শ্রমিকের পরিবাবের সদস্যদের মাঝে এককালিন অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে। প্রতিজন শ্রমিকের সদস্যকে নগদ ৩০ হাজার টাকা হারে মোট ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
১ মে রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন শ্রমিকের মাঝে এককালিন অনুদানের টাকা তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এছাড়া ৩ মে মঙ্গলবার সকালে বাকী ২৫ জন শ্রমিকের পরিবারের সদস্যদের নিকট এককালিন অনুদানের টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে শ্রমিক ইউনিয়নের সুইহারীস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, সহ-সভাপতি মো. তৈয়ব আলী, মো. সাইফুর রাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মো. আব্দুস সামাদ আলী, দপ্তর সম্পাদক মো. রহিদুল ইসলাম রেজু প্রমূখ। অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সকল সদস্যসহ বিভিন্ন উপজেলা হতে ও ইউনিট হতে আগত বিপুল সংখ্যক  শ্রমিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান অতিথি ইকবালুর রহিম এমপি দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ৯ তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য ২৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ