• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর সদর উপজেলার ১০ ইউপি নির্বাচনে প্রার্থী ৪৯৬

Asger Pic. UP-10মাহবুবুল হক খান, দিনাজপুর : পঞ্চম দফায় অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলার ১০ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার (৩ মে) চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৪৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১০৩ ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দিনাজপুর সদর উপজেলা নির্চাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদ হাসান জানান, দিনাজপুর সদর উপজেলার ১০ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১০৩ ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২৪ জন দলীয় প্রার্থী ও ২০ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১নং চেহেলগাজী ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মো. কাসেম আলী (আ’লীগ), মো. আনিসুর রহমান বাদশা (বিএনপি), মো. পয়গাম আলী সরকার (বিকল্প ধারা বাংলাদেশ), মো. ইউনুস আলী (স্বতন্ত্র), মো. রেজাউল করিম রাখি (স্বতন্ত্র), মো. ইসহাক আলী মিলন (স্বতন্ত্র) ও মো. রেজাউল ইসলাম রেজা (স্বতন্ত্র)।
Abu Bakkar Pic২নং সুন্দরবন ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মো. আবু বক্কর সিদ্দিক (বিএনপি), অশোক কুমার রায় (আ’লীগ), মো. খুরশিদ আলম (স্বতন্ত্র), মো. আব্দুল লতিফ (স্বতন্ত্র) ও মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র)।
৩নং ফাজিলপুর ইউনিয়নে ২ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মো. ইউসুফ আলী (আ’লীগ) মো. সিরাজুল ইসলাম (বিএনপি)।
৪নং শেখপুরা ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মো. ফরিদুল ইসলাম (বিএনপি), জামায়াতের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মতিউর রহমান, মো. বাবুল আখতার (আ’লীগ) ও মো. আরিফ আলী ডাবলু (আ’লীগ বিদ্রোহী)।
৫নং শশরা ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মোছাঃ শামসুন নাহার (স্বতন্ত্র), মো. শামসুল ইসলাম (স্বতন্ত্র), মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র), মো. সাইফুল আলম (স্বতন্ত্র), শ্রী নির্মল চন্দ্র (স্বতন্ত্র), মো. রফিকুল ইসলাম (বিএনপি), মো. আফজাল হোসেন শাহ্ (স্বতন্ত্র), মো. মজিবর রহমান কাউল (আ’লীগ) ও মো. আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)।
Rafik Pic-01৬নং আউলিয়াপুর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মো. আলীনুর হক (স্বতন্ত্র), মো. গোলাম মোস্তফা (আ’লীগ), মো. আব্দুর রাজ্জাক (বিএনপি), মো. শফিকুর রহমান (স্বতন্ত্র) ও মো. মজিবুর রহমান (স্বতন্ত্র)।
৭নং উথরাইল ইউনিয়নে ২ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মো. এমদাদ সরকার (আ’লীগ) ও মো. রুহুল আমিন (বিএনপি)।
৮নং শংকরপুর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মো. মকবুল হোসেন (বিএনপি), মো. ইসাহাক আলী (আ’লীগ) ও মো. আবু বক্কর সিদ্দিক (স্বতন্ত্র)।
৯নং আস্করপুর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মো. জিয়াউর রহমান (আ’লীগ), আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক (বিএনপি), মোছাঃ কামরুন নাহার (স্বতন্ত্র) ও মো. আনোয়ার হোসেন স্বতন্ত্র
১০নং কমলপুর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- মো. মাজেদুর রহমান জুয়েল (স্বতন্ত্র), আলহাজ্ব মো. আজগার আলী (বিএনপি) ও মো. আহাচান হাবিব (আ’লীগ)।
UP-6 Abdur Razzaq Picউল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে এবারে মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৩০ জন। এর মধ্যে মধ্যে ১ লাখ ১০ হাজার ৮ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ২২ জন মহিলা ভোটার। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ মে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ