• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জাল নোট তৈরির দায়ে মৃত্যুদন্ড

আদালতসিসি নিউজ: নীলফামারীতে দুই বছর আগের জাল নোট তৈরির এক মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুল আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত এমএ বাদশা ঢালী (৪৭) সৈয়দপুর উপজেলার ইসলামবাগ এলাকার ওয়াহেদুন্নবীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুলাই গভীর রাতে সৈয়দপুর পৌর শহরের ইসলামবাগ এলাকার একটি বাড়ি থেকে জাল নোট তৈরির সময় পুলিশ বাদশা ঢালীকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে ছয়টি পাঁচশ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম প্রামানিক বলেন, এ ঘটনায় পরদিন সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ও (খ) ধারায় মামলা দায়ের করেন ওই থানার তৎকালীন এসআই রাশেদুজ্জামান। বিশেষ ক্ষমতা আইনের এ ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

রায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ