• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ধর্ষকচুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরতলীর ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইংরেজি বিষয়ের শিক্ষক আহাদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার নেহালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই ছাত্রীর ভগ্নিপতি।

মেয়েটির পরিবারের অভিযোগ, গত ২৯ এপ্রিল বিকেলে নোট দেওয়ার নাম করে নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন ওই শিক্ষক। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা স্কুলে হামলা চালিয়ে ওই শিক্ষককে ‍মারধর করেন।

এ সময় অভিযুক্ত শিক্ষকের শাস্তি চেয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। পরে বাধ্য হয়ে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ