বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি তৃতীয় সন্তানের মা হয়েছেন। আজ বুধবার, ৪ মে দুপুর ৩টা ১০ মিনিটে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
ন্যানসির স্বামী জায়েদ জানিয়েছেন, মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। রোদেলা ও নায়লা ন্যানসির বড় দুই মেয়ের নাম।