• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে মাদকসেবিরা হামলা করেছে সাংবাদিকের বাড়িতে

হামলাফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গাঁজাখোরকে বকা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি সাংবাদিক আবু শহীদ এর বাড়ীতে সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করেছে। এ ঘটনায় সাংবাদিক আবু শহিদ নিজে বাদী হয়ে বুধবার সকালে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ী থানার ওসি তদন্ত আব্দুর রহমান ওই দিন সকালেই  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংবাদিক আবু শহীদ জানায়, উত্তর সুজাপুর গ্রামে তার একটি বাড়ী নির্মাণের কাজ চলছে। তার নির্মাণাধীন বাড়ীটিতে ইতিপুর্বে গত দুই দফা চুরির ঘটনা ঘটেছে। এরই মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে তার নির্মাণাধীন বাড়ীর নিকট ওই এলাকার ৫/৬জন যুবক একত্রিত হয়ে গাঁজা সেবন করছিল। এ  সময় তার ছোট ভাই ১নং এলুয়াড়ী ইউনিয়ন সচিব সাজেদুর রহমান বাড়ীটির নিকট গিয়ে তাদেরকেএখানে গাঁজা সেবন না করার কথা বলায় গাঁজা সেবনকারীরের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিক আবু শহিদ পুলিশকে খবর দিলে গাঁজা সেবনকাারিরা পালিয়ে যায়। এরই জের ধরে বুধবার সকালে গাঁজা সেবনকারিরা একত্রিত হয়ে তার ছোট ভাই সাজেদুর রহমান এর বাড়ীতে হামলা চালিয়ে তার বারান্দায় থাকা একটি টিভিএস মোটরসাইকেল, একটি ফ্রিজ ভাংচুর করে এবং তার নির্মাণাধীন বাড়ীটির বিদ্যুৎ সংযোগ এর মিটারটি ভেঙ্গে ফেলে। এই ঘটনায় সাংবাদিক আবু শহিদ বাদী হয়ে ৫জনকে আসামী করে অজ্ঞাত নামা ২০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলীর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, অভিযোগ পেয়েছি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীর জরিমানা
দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীর জরিমানা করেছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীর নিকট অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইনে ১১হাজার টাকা জরিমানা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচাজ মোকছেদ আলী বলেন, সহকারি কমিশনার ভুমি মহসিন মৃধার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌরশহরের বাজারে অভিযান চালিয়ে, পৌরশহরের তুলা ব্যবসায়ী মহসিন আলী রাস্তার উপর দোকান বসার অপরাধে ২হাজার টাকা, জেমি ফার্মেসীর প্রোপাইটার সৈয়দ রায়হানুর রশীদ মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় লাইসেন্স না থাকায়  ১হাজার টাকা, রমনী শাড়ী ঘর এর মালিক মোর্শেদ আলীর বিক্রয় লাইসেন্স ২হাজার টাকা, নেকসাস ফ্যাশন এর মালিক শিবলী সাদিকের  বিক্রয় লাইসেন্স ও পণ্যের বাজার মুল্য পণ্যের গায়ে নির্ধারিত না থাকায় তার পক্ষে মামুনুর রশীদ ২ হাজার টাকা, জগদিশ ইলেট্রনিক্স এর মালিক জগদিশ চন্দ্র দাস পণ্যের মুল্য তালিকা না থাকায়  ২হাজার টাকা ও বাংলাদেশ ফার্মেসীর মালিক উত্তম কুমার দাস বিক্রয় লাইসেন্স ও পণ্য তালিকা না থাকায় ২হাজার টাকা জরিমানা আদায় করেন। তারা লাইসেন্স না করলে পরবর্তীতে আবারও ভ্রাম্যমান আদালত পরিচালনা করবেন বলে জানা যায়।

সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক
দিনাজপুরের ফুলবাড়ীর পল্লী থেকে বুধবার সকাল ৭টায় উপজেলার মহেশপুর গ্রাম থেকে মোঃ মজিবর রহমান(৪৫) নামে এক সাজাপ্রাপ্ত্ আসামীকে আটক করেছে পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামী মোঃ মজিবর রহমান উপজেলার মহেশপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ  মোকছেদ আলী বলেন, ধৃত মজিবর রহমান এর ২০১৫ সালে ৪২০ ধারার অপরাধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল মেজিষ্ট্রেট আদালতে সাজা হয়। এর পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তার নিজ বাড়ী থেকে ফুলবাড়ী থানা পুলিশ আটক করে।

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান
দিনাজপুরের ফুলবাড়ী আবাসিক উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাহাবুবুল আলম ফুলবাড়ী পৌরশহর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ ব্যক্তি অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার দায়ে ৩৩হাজার ৯শত ১৪ টাকা জরিমানা করেন। জানা যায়, ফুলবাড়ী পৌরসভা এলাকার বারোকোনা গ্রামে গত ৩রা মে উপ-বিভাগীয় প্রকৌশলী ফুলবাড়ী মোঃ মাহাবুবুল আলম গোপন সুত্রে সংবাদ পেয়ে মোঃ শাহীনুর রহমান, পিতা- কায়কোবাদ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার কারণে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ব্যবস্থা নিয়ে ১৬হাজার ৯শত ২২ টাকা জরিমানা করেন। এ্কই এলাকার ক্ষুদ্র শিল্প ব্যবসায়ী মোঃ বাচ্চু রহমান, পিতা-মৃত সমর উদ্দিন মন্ডল এর স্টেশন রোড এলাকায় ববিতা বরফ ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার দায়ে ১৬হাজার ৯শত ৯২ টাকা জরিমানা করেন। উভয় ব্যক্তি নিজ নিজ উদ্যোগে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেন। এ ব্যাপারে ফুলবাড়ী আবাসিক উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাহাবুবুল আলম এর সাথে গতকাল বুধবার যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বিদ্যুৎ আইন অমান্য করে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছিল। এ কারণে তাদের জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ