• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় সরকারীভাবে গম সংগ্রহ শুরু

khansma news gom (2)খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: চলতি মৌসুমে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারী ভাবে গম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ মে) বিকেলে খানসামা খাদ্য গুদামে কৃষক কছিমউদ্দিনের নিকট থেকে ১ মে.টন গম ক্রয়ের মধ্য দিয়ে ওই গম সংগ্রহের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আজিমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আখতারুজ্জামান,খানসামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান, পাকেরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবতোষ চন্দ্র রায়,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মো: আব্দুল জব্বার, সহ-সভাপতি মো: আতোয়ার রহমান শাহ্,প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মো: মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ।উল্লেখ্য চলতি মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে ২৮ টাকা দরে ১ হাজার ৭৯ মে.টন গম সংগ্রহ করা হবে।

জুয়াড়ীর কারাদন্ড

দিনাজপুরের খানসামা উপজেলায় ৩  জুয়াড়ীকে ৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাঙ্গারহাটের পার্শ্ববর্তী এক ভুট্টার ক্ষেতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে দন্ডপ্রাপÍদের

juyaru

আটক করে খানসামা থানার এএসআই নূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো: সাজেবুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেকে ৫ দিনের করে কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো খানসামা উপজেলার আরাজী জুগির গোপা গ্রামের আমজাদ হোসেনের পুত্র আব্দুল কুদ্দুস(৩৬), একই গ্রামের আব্দুল গফুরের পুত্র ওহেদুল ইসলাম(৪৬) ও খামারপাড়া গ্রামের শ্রী অমিভিকা শর্মার পুত্র শ্রী দক্ষ শর্মা(৩৭)।

যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেমিনার
দিনাজপুরের খানসামা উপজেলায় বুধবার (৪মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এনজিও পল্লীশ্রী’র আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য Khansamaএবং অধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে খানসামা থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আজমুল হক, সভাপতি খানসামা প্রেস ক্লাব মো: মোজাফ্ফর হোসেন, পল্লীশ্রী’র প্রকল্প সমন্বয়কারী সুরাইয়া আক্তার, শাহেজাদী শিরিন, লাজিনা আক্তার, মো: নুরুল ইসলামসহ উপজেলার স্কুল, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য পেশাজীবি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ