• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে নির্বাচনী ঘরোয়া বৈঠকে পুলিশের লাঠির্চাজ, আহত ২০

আহতকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে (গ্রেনেট বাবু) ঘরোয়া বৈঠকে পুলিশ লাঠিচার্জ করে। এসময় পালাতে গিয়ে কমপক্ষে ২০ জন কর্মী ও সাধারণ ভোটার আহত হয়। আহতরা কিশোরগঞ্জ স্ব্যস্থ্য কমপ্লেক্র সহ বিভিন্ন স্ব্যস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছে।
জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ৫০-৬০ জন কর্মী ও ভোটারদের নিয়ে কিশোরগঞ্জ বাজারে গরুহাটিতে আসন্ন ৭মের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘরোয়া বৈঠক করছিল। এসময় কিশোরগঞ্জ থানা পুলিশের অর্তকিত হামলা ও লাঠিচার্জে কমপক্ষে ২০ জন আহত হয়। আহতরা প্রথমিক ভাব্ েবিভিন্ন স্ব্যস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছে। এদেরে মধ্যে ৩ জনের অবস্থা গুরত্বর হওয়ায় তাদের কিশোরগঞ্জ স্ব্যস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। তারা হলেন লালবাবু(৩০), শাহিনুর(৩৫), মকবুল হোসেন (৪৫)। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু বলেন, পুলিশের পূর্বানুমতিক্রমে ঘরোয়া বৈঠক করেছিলাম। পুলিশ কোন প্রকার শতর্ক না করে অতর্কিত হামলা ও লাঠিচার্জ করে। এতে আমার ২০ জন কর্মী আহত হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ওই প্রার্থী নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা করেছিল। তাই ভেঙ্গে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ