• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশাল গামী সুন্দরবন-৮ লঞ্চে আগুন

লঞ্চবরিশাল: ঢাকা থেকে বরিশাল গামী সুন্দরবন-৮ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ৫ শতাধিক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে শুক্রবার সকালে সকল যাত্রীকে নিরাপদে বরিশাল ঘাটে নামিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

লঞ্চটির সুপারভাইজার মো. সিরাজ জানান, ঢাকা সদরঘাট থেকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ৫২৬ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয় সুন্দরবন-৮ নামক লঞ্চটি। গভীর রাতে যাত্রীরা ডেকের হ্যাচের একটি ঢাকনা থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। ঢাকনা খুলে হ্যাচের ভিতর আগুন জ্বলতে দেখা যায়। এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে । লঞ্চের স্টাফরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

সুন্দরবন নেভিগেশন কোম্পানীর মালিক সাইদুর রহমান রিন্টু জানান, হ্যাচের ভিতর আইপিএস এর ব্যাটারীর দাহ্য পদার্থ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই লঞ্চ স্টাফরা আগুন নিভিয়ে ফেলে।

এদিকে, ব্যবসায়ীরা খবর পেয়ে সকালে বরিশাল লঞ্চ ঘাটে গেলে তাদের হিসাব অনুযায়ী জগন্নাথ ক্লোথ স্টোর্স এবং এল ওয়াস স্টোরের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে বলে জানিয়েছেন।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক হোসেন জানান, তাদের এক সদস্য ওই লঞ্চের যাত্রী ছিলেন। যাত্রীদের সহায়তায় ফায়ার সার্ভিসের ওই স্টাফের প্রচেষ্টায় লঞ্চের আগুন নেভানো হয়। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ