• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সোনিয়া গান্ধী ও মনমোহন সিং গ্রেফতার

সোনিয়াআন্তর্জাতিক ডেস্ক: পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করায় গ্রেফতার হয়েছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

গণতন্ত্র বাঁচানোর দাবিতে গান্ধী-মনমোহনের নেতৃত্বে নয়াদিল্লির রাজপথে শুক্রবার পদযাত্রার ডাক দিয়েছিল কংগ্রেস। সংসদ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল মিছিলের। কিন্তু মাঝপথেই ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল পুলিশ। সোনিয়ার নেতৃত্বে সেই ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগোতে থাকে মিছিল। তখনই আটক করা হয় সোনিয়াসহ কংগ্রেসের শীর্ষ নেতাদের।

গ্রেফতার হওয়ার আগে আগে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সোনিয়া। অগাস্টাওয়েস্টল্যান্ড কেলেঙ্কারির অভিযোগে সংসদের চলতি অধিবেশন শুরু থেকেই উত্তাল।

সোনিয়া গান্ধী, আহমেদ পটেল-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে প্রতিদিনই সংসদে সমালোচনা করছে বিজেপি। একই কাজ করছে তৃণমূলও। পাল্টা আক্রমণে কংগ্রেস এবং বিভিন্ন রাজ্যে তার সহযোগী দলগুলি। কংগ্রেস বলছে, ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করিয়ে সরকার প্রমাণ করুক, সোনিয়া কেলেঙ্কারিতে জড়িত।

নরেন্দ্র মোদী দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিতে চাইছেন বলেও কংগ্রেস অভিযোগ করছে। তবে বিজেপি বলেছে, কংগ্রেসের এই পদযাত্রা আসলে কেলেঙ্কারির দিক থেকে নজর ঘোরানোর চেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ