• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্লীলতাহানির শিকার অভিনেত্রী কালকি

কালকিবিনোদন ডেস্ক : শ্লীলতাহানির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রকাশিত খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কালকি। কিন্তু তার এই আনন্দের মুহূর্ত খুব বেশি স্থায়ী হয়নি। অনুষ্ঠান কক্ষ থেকে বাইরে বের হতেই শ্লীলতাহানির শিকার হন এই অভিনেত্রী।
আরো জানা যায়, অনুষ্ঠান কক্ষ থেকে বের হয়ে দেহরক্ষীর সঙ্গে কালকি নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময়  হঠাৎ করেই তার জন্যে বরাদ্ধ দেহরক্ষী অমিতাভ কঙ্গনাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। ফলে বাইরের মানুষ ঘিরে ধরে কালকিকে। এ সময়ই এই তিক্ত অভিজ্ঞতার শিকার হন তিনি। তারপর বেজায় চটেছেন কালকি। প্রথমে তিনি পুলিশে অভিযোগ জানানোর কথা ভাবলেও পরে অভিযোগ করেন অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষের কাছে।
‘মার্গারিটা উইথ অ্যা স্ট্র’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন কালকি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ