• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজধানীতে বিবিএ’র ছাত্রীর গলিত লাশ উদ্ধার

লাশ উদ্ধারঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ সাহারা পারভিন সুমির (২১) লাশ উদ্ধার করে। সুমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘আশা’র বিবিএ-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

মোহাম্মদপুরের বাবর রোডের উদয়ন স্কুলের ৩ তলার একটি রুমে ফ্যানের সঙ্গে সুমির লাশ ঝুলছিল। লাশ থেকে গন্ধ বের হতে থাকে। পরে পুলিশে খবর দেওয়া হয়। তার গলায় জখমের চিহ্ন আছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) জানে আলম বলেন, এখানে একটি কক্ষে ওই ছাত্রী ভাড়া থাকতেন। ওই রুমের দরজা বন্ধ থাকা অবস্থায় তার লাশ ঝুলছিল। তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সুমির গ্রামের বাড়ি রংপুর জেলায়। থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ