• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে গৃহবধূ হত্যার রহস্যের কুলকিনারা নেই!

হত্যাচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজ গৃহবধূর লাশ চরাঞ্চলের বালুর নিচ থেকে উদ্ধার করার ১সপ্তাহ কেটে গেলেও হত্যার কোন রহস্য বের করতে পারেনি পুলিশ। অপর দিকে লাশ উদ্ধারের পর থেকেও শ্বশুর বাড়ির লোকজন লাপাত্তা। ফলে দিনে দিনে বাড়ছে রহস্য সাথে সাথে প্রশ্ন উঠেছে পুলিশের ভুমিকা নিয়েও।
জানা গেছে, গত কয়েক দিন আগে উপজেলার হাটিথানা মন্ডলপাড়া এলাকার ইয়াকুব মন্ডলের পুত্র রতন মন্ডলের স্ত্রী ২সন্তানের জননী হোসনে আরা শ্বশুরবাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ায় কয়েকদিন পর ২মে রমনা ঘাটের পূর্বপাশে নতুন জেগে উঠা একটি বালুর চরে কয়েকজন রাখাল একজন মহিলার লাশ দেখে চিলমারী থানায় খবর দেয় এবং এলাকার চকিদার দুলু অজ্ঞাত লাশ হিসাবে চিলমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১ তাং ০২/০৫/২০১৬ ইং। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিলে এলে হোসনে আরার পিতা হাবিবর রহমান লাশটি সনাক্ত করেন এবং তার এই হত্যার পিছনে তার শ্বশুর বাড়ীর লোকজনকেই দায়ি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হোসনে আরার (শ্বাশড়ী) শ্বশুড়ের নেকা করা বউ জতিনাকে আটক করলেও পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এদিকে লাশ উদ্ধার ১সপ্তাহ কেটে গেলেও হত্যা কান্ডের কোন রহস্য ও হত্যাকারীকে সনাক্তসহ কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরদিকে গৃহবধূর লাশ উদ্ধারের পর থেকে শশুর বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় দিন দিন রহস্য বাড়ছে। মামলার তদন্তকারী কর্তকর্তা এসআই আলমঙ্গীর হোসেন তদন্তের সার্থে কিছু বলা যাচ্ছেনা বলে জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই হত্যাকান্ডের সাথে নিহতের শশুর বাড়ীর লোকজন জরিত থাকতে পারে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান বলেন তদন্তসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এবং কয়েকবার নিহতের শশুর বাড়িতেও রেট দেওয়াও হয়েছে। উল্লেখ্য উপজেলার হাটিথানা মন্ডলপাড়া এলাকার ইয়াকুব মন্ডলের পুত্রের সাথে প্রেমের সম্পর্ক ধরে প্রায় ৮বছর আগে একই এলাকার হাবিবর রহমানের কন্যা হোসনে আরার বিয়ে হয় পরিবারের অমতে। এরই মধ্যে তার কোল জুরে ২টি ছেলে সন্তানের জন্ম হয়। পরবর্তিত্বে হোসনের আরা পিতা হাবিবর রহমান পাশ্ববর্তী উপজেলা উলিপুরের গিয়ে বসবাস শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ