• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্থায়ীভাবে নিস্ক্রিয় হচ্ছে অনিবন্ধিত সিম

সিমসিসি নিউজ: আগামী পহেলা জুন শূন্য ঘণ্টা শূন্য মিনিট শূন্য সেকেন্ড থেকে (জিরো আওয়ার) বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন না হওয়া সিম স্থায়ীভাবে নিস্ক্রিয় করা হবে বলে অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

রবিবার বিটিআরসি সব মোবাইল অপারেটরদের চিঠি দিয়ে এ নির্দেশনার কথা জানায়। এর আগে গত ৩০ এপ্রিল পর্যন্ত সিম পুনঃনিবন্ধনের সময় থাকলেও তা ৩১ মে পর্যন্ত সময় বাড়ানোর কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বিটিআরসি’র চিঠিতে বলা হয়, ৩১ মে ২৩ ঘণ্টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন হয়নি এমন সব সংযোগ স্থায়ীভাবে নিস্ক্রিয় করা হবে। সরকারের সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি।

এদিকে, ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম তিন ঘণ্টা, বন্ধ রাখার কথা বলা হলেও বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে অপারেটরগুলো। তবে এর আগে তারানা হালিম জানিয়েছেন, প্রবাসীদের সিমগুলো পরবর্তী ১৫ মাস পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ