• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে গবাদি পশুর সৌন্দর্য প্রদর্শনী

4545আন্তর্জাতিক ডেস্ক: মভারতের উত্তরাঞ্চলীয় শহর রোহটাকে এক অভিনব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কয়েকশো গরু ও ষাঁড় নিয়ে হয়েছে গবাদি পশুর সৌন্দর্য প্রতিযোগিতা। শুনতে একটু অদ্ভুত মনে হলেও ওই অনুষ্ঠানে ফ্যাশন শোয়ের র‌্যাম্পে হেঁটেছে কয়েকশো গরু।

ভারতের হরিয়ানা রাজ্যে অনুষ্ঠিত এ আয়োজনে রাজ্যের বিভিন্ন অঞ্চলের প্রায় ছয়শো গরু ও ষাঁড় অংশ নিয়েছে। গবাদি পশুর মালিকেরাই এদের নিয়ে এসেছে । যে গরুটি জয়ী হয়েছে সেটি আড়াই লাখ রুপী নিয়ে ঘরে ফিরেছে।

গবাদি পশুগুলোর আকৃতি, স্বাস্থ্য ও সামগ্রিক সৌন্দর্য, শিংয়ের দৈর্ঘ্য ও গাভিন গরুর ক্ষেত্রে দুধ দেওয়ার ক্ষমতা- ইত্যাদির ভিত্তিতে বিশেষজ্ঞ প্যানেল সেরা পশুটিকে নির্বাচিত করেছেন।

ছয়শোরও বেশি পশুর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬টি পশু নির্বাচিত হয়েছে। বিজয়ী পশুগুলোকে দেওয়া হয়েছে পুরস্কারও।

পশুস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি ও গৃহপালিত পশুর জাত সম্পর্কে প্রচারণার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ