• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফিলিস্তিনিকে হত্যায় ইসরাইলি সেনার বিচার শুরু

আন্তর্জাতিকআন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি এক হামলাকারীকে মাথায় গুলি করে হত্যা করায় অভিযুক্ত ইসরাইলি এক সৈন্যের বিচার সোমবার শুরু হয়েছে। তিন সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলের প্রধান ইলোর আজারিয়াকে অভিযোগপত্র পড়ে শুনান। এ সময় আদালতে আজারিয়া সামরিক পোশাক পরা অবস্থায় ছিল এবং পরিবারের সদস্যরা তাকে ঘিরে রেখেছিল। জাফায় সামরিক আদালতের সামনে ১৯ বছর বয়সী এ সৈন্যের বিরুদ্ধে অশোভন আচরণেরও অভিযোগ আনা হয়।

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণের হেবরন নগরীতে গত ২৪ মার্চ ২১ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিককে আজারিয়া গুলি করে হত্যা করে। আজারিয়ার ফ্রান্সের নাগরিকত্বও রয়েছে।

বহুল প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার পর আব্দুল ফাতাহ আল-শরিফ অপর এক ব্যক্তির পাশে মাটিতে পড়ে রয়েছে। এক সৈন্যকে ছুরিকাঘাত করে আহত করার পর তাকে গুলি করা হয় বলে সামরিক বাহিনী দাবি করে।

ফুটেজে কোনো ধরণের উস্কানি ছাড়াই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজারিয়াকে ওই ফিলিস্তিনি নাগরিকের মাথায় গুলি করতে দেখা গেলেও শরিফের হামলার সময় সে সেখানে উপস্থিত ছিল না। ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান তার এ ধরণের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

ফিলিস্তিনের সাম্প্রতিক ইসরাইল বিরোধী অভ্যুত্থান চলাকালে বহু নিরপরাধ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বর্বর সেনারা।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ