• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর রেল স্টেশন হতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর রেল স্টেশন হতে এক অজ্ঞাত (৪০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ। সোমবার (৯ মে) দুপুর আনুমানিক ২টার দিকে দিনাজপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের নিকট থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে স্থানীয় দোকানদার ও আগত যাত্রীরা রেল স্টেশনের টিকিট কাউন্টিারের পাশে নিবর-নিথর এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে স্টেশন মাষ্টরকে খবর দেয়। পরে স্টেশন মাষ্টারের খবরের ভিত্তিতে দিনাজপুর জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
দিনাজপুর জিআরপি থানার এসআই মো. জিয়াউল হক জানান, অজ্ঞাত ব্যক্তিটির বয়স আনুমানিক ৩৫-৪০ হতে পারে। তার পরনে ছিল লু্িঙ্গ, সার্ট, জ্যাকেট ও গেঞ্জি। তার সাথে একটি ব্যাগ পাওয়া গেছে। ওই ব্যাগে তার ব্যবহৃত কাপড়সহ কিছু ওষুধ পাওয়া গেছে। তিনি জানান, কর্তরত স্টেশন মাষ্টারের তথ্যের ভিত্তিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ