• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ কারাগারে

jeko 1সিসি নিউজ: সেনাসদস্যকে মারধরের মামলায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিকো আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার ওই মামলার আসামী চেয়ারম্যান জিকো আহমেদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

মামলার সূত্র মতে, ২০১৪ সালের ১২ অক্টোবর সৈয়দপুর সেনানিবাসের সেনাসদস্য মাহবুবুল আলম ৬ ই বেঙ্গল কাপ্তাই থেকে বদলী হয়ে সৈয়দপুর সেনানিবাসে যোগদানের উদ্দেশ্যে সকালে সৈয়দপুরে আসেন। এরপর এসএ পরিবহনে পাঠানো ট্রাংকসহ প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার জন্য ওই সেনাসদস্য শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত এসএ পরিবহন অফিসে যান। কিন্তু মালামাল ডেলিভারী হতে সময় লাগবে জানার পর অফিস সংলগ্ন জসিম বিল্ডিং এ সৈয়দপুর রেষ্ট হাউজ গিয়ে ৫০ টাকায় একটি কক্ষ দুই ঘন্টার জন্য ভাড়া নেয়। ওই কক্ষে অবস্থান নেয়ার পর মামলায় উল্লেখিত আসামীরা অস্ত্রের ভয় দেখিয়ে ওই সেনাসদস্যের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তার প্যান্টের পকেট থেকে ৮হাজার ৭শত টাকা কেড়ে নেয়। আসামীদের প্রহারে সেনাসদস্য জখম হয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আহত সেনাসদস্যকে উদ্ধার করে। পরে তার চিকিৎসার জন্য সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পরদিন সদর দপ্তরের ২২২ পদাতিক ব্রিগেড এর ওয়ারেন্ট অফিসার মো. মফিজুর রহমান নিজে বাদী হয়ে রেষ্ট হাউসের মালিক জোবায়দুল হক, মালিক পুত্র মো. জসি ও  ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ, তুষার আহমেদ, ইউপি সদস্য আমজাদ হোসেন, ইউপি সচিব মাহবুব আলম, ইউপি সদস্য এমদাদুল হক ফকিরের নামে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ