• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নরসিংদীতে সহপাঠিদের হামলায় স্কুলছাত্র নিহত

নিহতনরসিংদী: নরসিংদীতে সহপাঠিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও একছাত্র। মঙ্গলবার দুপুরে নরসিংদী আইডিয়াল কলেজের সামনে এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম পারভেজ মিয়া (১২)। সে আইডিয়াল হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ও শহরের বিলাসদী এলাকার আবদুল ছাত্তারের ছেলে। আহত একই শ্রেণির ছাত্র নুরুল আমিনকে (১২) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত স্কুলছাত্র নুরুল আমিন সাংবাদিকদের জানায়, সে ও পারভেজ নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ৭ম শ্রেণির গোলাপ শাখার ছাত্র। টিফিনের সময় একই শ্রেণির শাপলা শাখার ছাত্র আরিফ ও রোমান তাদের দুই বন্ধুকে ডেকে নরসিংদী আইডিয়াল কলেজের সামনে নিয়ে যায়। সেখানে পৌছা মাত্রই আগে থেকেই ওঁৎ পেতে থাকা শাপলা শাখার ২০ থেকে ২২ জন ছাত্র তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি মারপিট ও লাঠির আঘাতে পারভেজ ও নুরুল আমিন গুরুতর আহত হয়। এক পর্যায়ে হামলাকারী ছাত্ররা আহতদের কলেজের পিছনের পুকুরে ফেলে দেয়।
খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় পারভেজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঢাকায় নেয়ার পথে পাঁচদোনা নামক স্থানে পারভেজের মৃত্যু হয়।
নরসিংদী সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, স্কুলের সহপাঠিদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার নেতৃত্ব দেয়া দুই স্কুল ছাত্রকে চিহ্নিত করা হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ