• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরের বোর্ডের পাশের হারে দ্বিতীয় নীলফামারী জেলা

নীলফামারীনীলফামারী প্রতিনিধি: এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে  ৯১ দশমিক ৯৯ শতাংশ পাসের হার নিয়ে দিনাজুপর বোর্ডে  এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে নীলফামারী জেলা। বুধবার  দুপুরে  বিষয়টি  নিশ্চিত করে গণমাধ্যম কর্র্মীদের জানান  নীলফামারী জেলা মাধ্যমিক  শিক্ষা কর্র্মকর্তা  শফিকুল আলম।
তিনি জানান,  দিনাজপুর   শিক্ষা  বোর্ডের  অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়  নীলফামারী  জেলার  ছয়   উপজেলা  থেকে মোট ১৬ হাজার  ১৩০জন  পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
বুধবার প্রকাশিত ফলাফলে জেলায় মোট ১ হাজার ৭২জন  জিপিএ-৫সহ মোট ১৪ হাজার ৮৩৮জন  পরীক্ষার্থী পাস করেন ।
দিনাজপুর বোর্র্ডে  অধীনে  অংশ নেয়া  আট জেলার মধ্যে  পাসের হারে বোর্ডে সেরা দ্বিতীয়  স্থান  লাভ করে নীলফামারী  জেলা ।
অপর  দিকে ৯২ দশমিক ২১  শতাংশ পাসের হার  নিয়ে  দিনাজপুর বোর্র্ডে সেরা হয়েছে  রংপুর জেলা।  এবার রংপুর  জেলার মোট ২৬ হাজার ৯৬১জন  পরীক্ষার্থী  অংশ গ্রহণ করে। এর মধ্যে ৩ হাজার ৮২জন  জিপিএ-৫ নিয়ে  মোট পাস করেন ২৪ হাজার ৮৬২জন।
এছাড়ও  বোর্ডের সেরা তৃতীয় স্থান  লাভ  করেছে   লালমনিরহাট  জেলা।  এই জেলায়  পাসের হার ৯১ দশমিক ৬৯ শতাংশ।
এ জেলায় মোট ১২ হাজার ৬৮৯ জন  পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পরীক্ষায়। এদের মধ্যে ৪৯৯জন জিপিএ-৫  নিয়ে মোট ১১ হাজার ৬৩৪জন পরীক্ষার্থী  পাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ