নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বজ্রপাতে লাল বিবি (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়নের ফুলেরঘাট গ্রামে।
সে একই গ্রামের কৃষি শ্রমিক আলম হোসেনের স্ত্রী বলে জানান মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব।
ইউপি চেয়ারম্যান জানান, দুপুরে ভারী বৃষ্টিপাতের সময় লালবিবি নিজ বাড়ির একটি ঘরে সাংসারিক কাজ করছিলেন। এমন সময় তাঁর ঘরে বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।