কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: আ’লীগ সরকার সাংস্কৃতিক চর্চার ও মেধা বিকাশের উপর গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করে আসছেন। সরকার গ্রামীণ জনগোষ্ঠীর সাংস্কৃতিক চর্চা বা বিনোদনের পরিসর ঘটে সেইদিকে লক্ষ রেখে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমী নির্মান করে চলছে। এই সরকার শিল্প বা সাংস্কৃতিক অঙ্গনকে টিকিয়ে রাখা যায় তার জন্য ইতি মধ্যে সকল দিক বিবেচনা করে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে ধ্বংশের হাত থেকে বাঁচাতে বর্তমান সরকার ক্রীড়া ও স্বাধীন বাঙ্গালী জাতির নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে শিল্প কলা একাডেমীক ভবন স্থাপন করছেন। এর ফলে জাতির সচেতনতা-উন্নয়ন মানসিকতা বৃদ্ধি পাবে এবং শিল্পকলা একাডেমী নির্মান করা হলে এলাকাবাসী উন্নত বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। এই উপরোক্ত কথাগুলো বলেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। তিনি বুধবার বিকালে উপজেলা প্রকৌশল অধিদপ্তরে আয়োজনে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে ১ কোটি ২৩ লক্ষ ৪৮ হাজার ৩৬৪টাকা ব্যায় সাপেক্ষে উপজেলা শিল্পকলা একাডেমী ভবন নির্মানে ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথাগুলো বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যথা ক্রমে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, জেলা কালচারাল অফিসার আসফ উদ-দৌলা, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি গোপেশ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী মোঃ মান্নাফ, আ’লীগ নেতা মনসুর রহমান, ৪নং তাড়গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল স্থানীয় সরকারী খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরকারী ভাবে ধান সংগ্রহ অভিযানে উদ্বোধ করেন।
কাহারোলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ অনুষ্ঠিত
কাহারোলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয় এর আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ অনুষ্ঠিত। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ১২ মে/১৬ ইং তারিখে সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রামচন্দ্রপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ (বাবু) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক প্রধান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম। উদ্বোধনী আলোচনা শেষে বিভিন্ন বিষয়ের উপর ছাত্র/ছাত্রীদের প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগীতার বিষয় ছিল, সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, হামনাদ ও শ্রেষ্ট স্কাউট প্রভৃতি। প্রতিযোগীতায় উপজেলার প্রায় ৪৫টি বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন।