• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাভেল পাস নিয়ে ভারতে না যাওয়ায়….

Dasiar chora (2)জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ট্রাভেল পাস নিয়ে ভারতে না যাওয়ায় ভারতের একটি প্রতিনিধি দল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কালিরহাট আসেন।
জনগনণা মতে ফুলবাড়ী উপজেলায় অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার মোট অধিবাসি ৭ হাজার ৬৯ জনের মধ্যে ভারতে যাওয়ার জন্য মতামত জরিপ ফরম পূরণ করেন ৩১৭ জন। এদের মধ্যে ৬০ জন অধিবাসী সিদ্ধান্ত পরিবর্তন করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে জন্মভূমি দাসিয়ারছড়ায়ই থেকে যাওয়ার লিখিত আবেদন করেন। পরবর্তিতে গত বছরের ৬ জুলাই থেকে ১৬ জুলাই ৩ দফায় ২৫৭ জন দাসিয়ারছড়ার অধিবাসী ট্রাভেল পাস নিয়ে ভারতে চলে গেলেও অবশিষ্ট ৬০ জন দাসিয়ারছড়ায় থেকে যান। ভারতে না যাওয়ায় বৃহস্পতিবার সকাল ১০ টায় ভারতীয় প্রতিনিধি দল তাদের মতামত জানার জন্য কালিরহাট বাজারে আসেন। এ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, ভারতীয় জনগননার অতিরিক্ত নিবন্ধক এস কে চক্রবর্তী, সহকারী স্বরাষ্ট্র সচিব এম এস ইফশিতা শাহা পাল, কলকাতা সচিবালয়ের শাখা প্রধান এম এস কাজারী বিশ্বাস, রাজশাহী হাই কমিশনের সহকারী অভিজিৎ চট্রোপাধ্যায়, ঢাকা হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্ত, রাজশাহী হাই কমিশনের সহকারী এ্যাটাসে অভিজিৎ মিত্র এবং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও, সহকারী কমিশনার (ভূমি) নবী নেওয়াজ, অফিসার ইনচার্জ এ বি এম রেজাউল ইসলাম, বিলুপ্ত বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা মইনুল হক, গোলাম মোস্তফ্,া আলতাফ হোসেন প্রমুখ। ট্রাভেল কার্ড ধারী পাঁচ জন বাদল, হাজিরন, হেলাল, কল্পনা ও তানজিনা নামের দাসিয়ারছড়ায় উপস্থিত না থাকায় তাদের সম্পর্কে ভারতীয় প্রতিনিধি দল কোন সিদ্ধান্ত নিতে পারেননি।
এ বিষয়ে ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্রোপাধ্যায় জানান, ট্রাভেল কার্ড ধারীদের মধ্যে যেনারা নিয়ম তান্ত্রিক ভাবে আবেদন করেছেন আমরা তাদের মতামত নিলাম, পরবর্তিতে তাদের নাগরিকত্ব নিয়ে দু’দেশের সরকার সিদ্ধান্ত নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ