• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে বাল্যবিয়ে রেজিস্ট্রীর অভিযোগ

বাল্যবিয়েবিশেষ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে দাউদপুর রঘুন্দপুর মাদ্রাসার শিক্ষক নিকাহ রেজিস্ট্রার (কাজী) ওসমান গনির বিরুদ্ধে মোটা টাকার বিনিময়ে এলাকায় শতাধিক বাল্য বিয়ে রেজিষ্ট্রির অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে দাউদপুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির উম্মে কুলসুমা নামে এক মেধাবী ছাত্রীর বাল্য বিয়ে পড়ানোর অভিযোগ পান  ইউএনও বজলুর রশীদ। অভিযোগ পেয়ে ছাত্রীর বাড়িতে গেলে ওই ছাত্রীর বাবা মা ইউএনও কে জানান যে, গত ১০ই মে মঙ্গলবার রাতে কাজী ওসমান গনি  বিয়ে রেজিষ্ট্রী করেছেন। ইউএনও কাজী ওসমান গনিকে  ডেকে নিলে কাজী বিয়ে রেজিষ্ট্রী করার বিষয়টি অস্বীকার করেন। এক পর্যায়ে বাল্য বিয়ের রেজিষ্ট্রীর কথা স্বীকার করেন। ইউএনও ওই কাজীর কাছ থেকে নিকাহ্ রেজিষ্ট্রির তিনটি বই উদ্ধার করেন। এসময় কাজী ওসমান গনি সেখানে থেকে পালিয়ে যান।
ইউএনও বজলুর রশীদ জানান, বৃহস্পতিবার ওই কাজীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি দিয়েছেন।
এলাকাবাসী অভিযোগ করে জানান, কাজী ওসমান গনি বাল্য বিয়ে পড়াতে সিদ্ধান্ত । মোটা টাকার বিনিময়ে কাজী ওসমান গনি এসব বাল্য বিয়ে পড়িয়ে থাকেন। দ্রুত ওই কাজীর লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ