জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় এক মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার করেছেন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সেলিম মালিক উপজেলার তালুকশিমুলবাড়ীর নন্দিরকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড় থেকে অভিনব কায়দায় বাই-সাইকেলের টায়ারের ভিতর করে ভারত থেকে এক কেজি গাঁজা নিয়ে পাচারের সময় এক মাদকব্যাসায়ীকে গ্রেপ্তার করেন। ওই মাদক ব্যাবসায়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা-পেরুষা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ইছা (৪৫)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবি এম রেজাউল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ওই মাদক বাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।