• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাফনের কাপড় পরে ভোট ভিক্ষা

koi_33688মৌলভীবাজার: পঞ্চম ধাপে অনুষ্ঠেয় মৌলভীবাজারের ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থী কাফনের কাপড় পরে ভোট ভিক্ষা করছেন। তিনি উঠান বৈঠক ও পথসভায় শেষবারের মতো তাকে নির্বাচিত করার আহবান জানিয়ে ভোট চাইছেন।
কমলগঞ্জ সদর ইউনিয়নে একবার শফিকুল ইসলাম ওরফে সুফি মিয়া ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পর থেকে গত চারবার তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যেকবার পরাজিত হয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সুফি মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আনারস প্রতীক) চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
গত দুই দিন ধরে তিনি নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দিয়ে প্রকাশ্যে বলছেন, আমার সঙ্গে কাফনের কাপড় রয়েছে। এটিই আমার জীবনের শেষ নির্বাচন।
রবিবার রাতে ভানুগাছ বাজার চৌমুহনা ও ভিতর বাজারে এক পথসভায় তিনি বলেন, যদি নির্বাচিত না হই তবে ইউনিয়নবাসী যেন আমার সঙ্গে থাকা কাফনের কাপড় দিয়ে আমাকে দাফন করে।
সুফি মিয়া সোমবার দুপুরে জানান, এবারই আমার শেষ নির্বাচন। তাই একবার এলাকাবাসী যেন আমাকে নির্বাচিত করে এটাই আমার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ