• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এবি ব্যাংকের ১০ লাখ টাকা লুট

লুটকুমিল্লা: কুমিল্লায় এবি ব্যাংকের ১০ লাখ টাকা লুট হয়েছে। নগরীর মুগলটুলী ব্যাংকের প্রধান শাখা থেকে এটিএম বুথে টাকা লোড দেয়ার জন্য সিএনজিযোগে ওই টাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ওই টাকা লুটে নেয়।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরতলীর দুর্গাপুর মেডিসিন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রাত সোয়া ৯টার দিকে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, বুধবার বিকেলে এবি ব্যাংক কুমিল্লা শাখার প্রধান ক্যাশিয়ার সারোয়ার আলম ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফুল আলম ভাড়া করা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে টাকা নিয়ে যাছ্ছিলেন। পথে শাসনগাছা-আলেখাচর বিশ্বরোড সড়কের দুর্গাপুর হোন্ডা গ্যারেজ সামনে পৌঁছলে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে ব্যাগভর্তি ১০ লাখ টাকা লুটে নেয়।
রাতে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, এটিএম বুথে লোড দেয়ার জন্য কাপড়ের ব্যাগে ১০ লাখ টাকা ও এটিএম ক্যাসেট ভর্তি আরো ১৮ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে এ টাকা লুটের ঘটনা ঘটে।
কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, এ বিষয়ে রাতে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ