• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে বিএনপি প্রার্থীদের প্রচারনায় বাধা প্রদানে অভিযোগ

BNP Pic-0001মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর সদরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও তাদের সমর্থক কর্তৃক বিএনপি প্রার্থীদের প্রচারনায় বাধা, নির্বাচনী প্রচারপত্র কেড়ে নেয়া, বাড়ী-ঘরে হামলা ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ করেছেন বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (১৮ মে দুপুর দেড়টায় জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিনাজপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে ফাজিলপুর ইউনিয়ন, শশরা ইউনিয়ন, আউলিয়াপুর ইউনিয়ন, উথরাইল ইউনিয়ন, শংকরপুর ইউনিয়ন, আস্করপুর ইউনিয়নসহ ১০টি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার অপচেষ্টা ও নেতৃবৃন্দকে বিভিন্ন হয়রানীমূলক মিথ্যা মামলা দেয়ার জন্য অনবরত হুমকি প্রদান করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মুরাদ আহম্মেদ আরো বলেন, সারা বাংলাদেশে ভয়াবহ অর্থনৈতিক মন্দা, ব্যাংকের টাকার হাহাকার, মূল্যস্ফীতি লাগামহীন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আইনশৃঙ্খলার সুষ্ঠু প্রয়োগে নাগরিক স্বাধীনতার কন্ঠরোধ, গ্যাসসহ সকল প্রকার জ্বালানী দ্রব্যের আন্তর্জাতিক বাজারের দর নিম্নমূখি হওয়ার পরেও দেশে ভোক্তারা উচ্চমূল্য চুকাচ্ছেন। বিচার বিভাগসহ সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান দলীয়করণ, বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের ব্যর্থতা, পুজিবাজারের লক্ষকোটি টাকা লুন্ঠন, রিজার্ভ ব্যাংকের টাকা পরিকল্পিতভাবে আত্মসাৎ, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নিপীড়ন-নির্যাতন, গুম-হত্যা, গুম-খুন, নতজানু পররাষ্ট্রনীতি, শিক্ষানীতিসহ সকল জায়গায় ছাত্রলীগ-যুবলীগের তান্ডব সর্বোপরি বিগত স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী তান্ডবের কথা সাংবাদিকসহ দেশবাসি অবগত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাংবাদিকদের উপর নির্যাতন ও গনমাধ্যম নিয়ন্ত্রনের অপচেষ্টার প্রতিবাদ এবং দেশের মেরুদন্ড স্থানীয় সরকার নির্বাচনসহ সকল নির্বাচনে ভোটাধিকার নিশ্চিতকরন ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বিএনপি আন্দোলন করে আসছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ বলেন, আওয়ামী লীগ প্রার্থীরা নিজেরা নিজেদের পুরানো মোটরসাইকেল পুড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্বাচন থেকে দুরে রাখার ষড়যন্ত্র করছে। উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমিন জানান, তার ইউনিয়নের মুরাদ পুর গ্রামের সাইদুর রহমান, উথরাইল গ্রামের মোমিন ও রঘুনাথটপুর গ্রামের নুর আলমসহ আরো কয়েকজন বিএনপি প্রার্থীর সমর্থককে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকরা হুমকি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির প্রার্থীদের সকল প্রকার অধিকার সুনিশ্চিত করাসহ নির্বাচনের দায়িত্বে থাকা সকল কর্মকর্তা এবং প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালন করার আহবান জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের সজাগ দৃষ্টি এবং আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল ইসলাম, শশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আজ্জাক, উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমিন, শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মকবুল হোসেন ও কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আজগার আলীসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ