• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আ.লীগ নেতাসহ তিনজনের নামে মামলা

মামলাসিসি ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে অবৈধ বিদ্যুৎ-সংযোগের অভিযোগে আওয়ামী লীগের নেতাসহ তিনজনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা হয়েছে। সে সঙ্গে অভিযান চালিয়ে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ বিল পরিশোধ না করা মিটারসমূহ ও বিদ্যুতের তার জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানের নেতৃত্বে সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চলে।
অভিযানের সময় সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, সহকারী প্রকৌশলী আব্বাস আলী, সৈয়দপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউদ্দৌলাসহ সঙ্গীয় ফোর্স ছিল। অভিযানে শহরের কয়া গোলাহাট এলাকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকারের প্রায় দুই লক্ষাধিক টাকা বকেয়া বিলের কারণে বিদ্যুৎ আইনে মামলা করা হয়। এ ছাড়া অবৈধ বিদ্যুৎ-সংযোগের কারণে নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকার জয়নব আরা ও নিমবাগান সরকারপাড়া এলাকার তহিদুল বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অভিযানে ম্যাজিস্ট্রেট উত্তরা ইপিজেড সরকার প্লাজার সাত-আটজন গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধে সময় বেঁধে দেন। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে বলে সতর্ক করা হয়। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত ১ হাজার ২০০ ফুট বৈদ্যুতিক তার ও তিনটি মিটার জব্দ করা হয়। জব্দ করা তার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাঠে পুড়িয়ে দেওয়া হয়।

উৎস: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ