• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগাছায় প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

গ্রেফতারসিসি ডেস্ক: রংপুরের পীরগাছায় কল্যাণ ইউনিয়নের স্বচাষ চওড়াপাড়া কালী মন্দিরে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশের গ্রাম ফতায় তাঁর বাড়ি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল-২) সাইফুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আলম ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে এ ঘটনার পেছনে একটি বড় উদ্দেশ্য থাকতে পারে। এ ব্যাপারে আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।
কালী মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার রায় বলেন, যে সময় ঘটনাটি ঘটে, সে সময় টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। মন্দিরে কেউ ছিল না। এই সুযোগে প্রতিমা ভাঙচুর করা হয়। ভাঙচুর করে চলে যাওয়ার সময় ওই যুবককে অনেকে দেখে ফেলে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

উৎস: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ