ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে রবিউল ইসলাম (৩৫) নামের কৃষক। ওই কৃষককে বাঁচাতে গিয়ে আহত হয় অহিদুল ইসলামের স্ত্রী আলেয়া বেগম(৪০)। বুধবার রাতে ঘটনাটি ঘটে নীলফামারী ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট গ্রামে। আহত ওই আলেয়াকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায় গ্রামের আফছার আলীর পুত্র রবিউল ইসলাম বোরো ধানে কাঁচা খড় সরাতে গিয়ে বাড়ির সামনের রাস্তায় ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। আজ বৃহস্পতিবার ডিমলা থানার ওসি রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।