• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

বহিস্কারঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা আ.লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো দল থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।
তারা হলেন- সদর উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও শুকানপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফয়জুল হক প্রধান পলাশ, শুকানপুখুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জীবন চন্দ্র ঘোষ, দেবিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নুর ইসলাম।
২৮ মে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফয়জুল হক প্রধান পলাশ ঘোড়া প্রতীক, জীবন চন্দ্র আনারস প্রতীক, নুর ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকা প্রতীকে শুকানপুকুরী ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী আনিসুর রহমানের বিপক্ষে মাঠে নামায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর উপজেলা আ.লীগ ফয়জুল হক প্রধান পলাশকে ও সদর থানা যুবলীগ জীবন চন্দ্র ঘোষকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়।
অপরদিকে, দেবিপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোয়াজ্জেম হোসেনের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে সভাপতি নুর ইসলাম ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করায় তাকেও অব্যাহতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ