• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অস্ত্র ও তিন নারীসহ এমপির ছেলে গ্রেপ্তার

142810_1সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি রিসোর্টের কক্ষ থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এ সময় একই কক্ষ থেকে তিন নারীকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরবন-সংলগ্ন বরষা রিসোর্ট থেকে রুমনসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম সাফায়েত সরোয়ার রুমন। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম রিফাত আমিনের ছেলে। তাদের বাড়ি সাতক্ষীরা শহরে। গ্রেপ্তার হওয়া তিন নারীর বাড়ি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই রিসোর্টের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালায় পুলিশ। কক্ষ থেকে রুমন ও তিন নারীকে গ্রেপ্তার করা হয়। রুমনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪৩টি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রুমনের কাছে পাওয়া পিস্তলটি তার মায়ের নামে লাইসেন্স করা।

শ্যামনগর থানা-পুলিশ জানায়, রুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) লিটন মিয়া। তিন নারীর বিরুদ্ধেও মামলা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে সাংসদ বেগম রিফাত আমিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অন্য একজন ধরে বলেন, সাংসদ বাইরে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ