• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওসির উপর ক্ষোভ: নিজের হাতে গুলি করলেন কনস্টেবল

Habigonjসিসি ডেস্ক: অতিরিক্ত ডিউটি দেয়ায় নিজের হাতে গুলি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর ক্ষোভ ঝাড়লেন হবিগঞ্জের লাখাই থানার কনস্টেবল আজিজুল ইসলাম। বৃহস্পতিবার রাত ১ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ প্রায় এক বছর ধরে লাখাই থানায় কর্মরত আছেন। বেশ কিছু দিন ধরে আজিজকে থানায় কম্পিউটারের যাবতীয় কাজ করানো হতো। পাশাপাশি তাকে নিয়মিত ডিউটিও করতে হয়। কম্পিউটারে কাজ করার পর আবারও তাকে ডিউটি দেয়া হলে আজিজ অস্বীকৃতি জানায়।
এ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে কিছু দিন ধরে তার মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ওসি তাকে আবার ডিউটি দিলে আজিজ ক্ষুব্ধ হয়ে নিজের অস্ত্র দিয়ে নিজের হাতেই গুলি করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়।
এ ব্যাপারে লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আব্দুল আজিজ ডিউটি করার সময় মিস ফায়ারিং হয়ে তার হাতে গুলি লাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ