• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি স্থলবন্দরে বাড়তি সতর্কতা জারি

Dinajpur-Hili-Picবিশেষ প্রতিনিধি:  বাড়তি সতর্কতা জারি করা হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। লেখক, প্রকাশক ও ব্লগার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ৬ সদস্য যাতে হিলি সীমান্ত দিয়ে দেশ ছাড়তে না পারে সেজন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ ও বর্ডার গার্ড বাংলাদে- বিজিবি জারি করেছে বাড়তি সতর্কতা।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসা-যাওয়া করা প্রত্যেক যাত্রীকে যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাদের যাতায়াতের অনুমতি প্রদান করছেন ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ।
হিলি সীমান্ত এলাকা দিয়ে যাতে কেউ অবৈধভাবে যাতায়াত করতে না পারে সে দিকে বিজিবির পক্ষ থেকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় চলাচলরত জনসাধারণের উপর বাড়তি নজরদারি রাখা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, হিলি চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় ৩’শ থেকে ৪’শ পাসপোর্টধারী যাতায়াত করে থাকেন। কোনও অপরাধী যাতে অপরাধ সংগঠিত করে ভারতে যেতে না পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। বিশেষ করে ব্লগার হত্যাসহ বিভিন্ন হত্যাকান্ডের সঙ্গে জড়িত সেসব জঙ্গিরা জড়িত তারা যেন কোনোভাবেই পাসপোর্ট নিয়ে সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছি।
সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের ৬ সদস্য শরীফ, সেলিম, সিফাত, রাজু, সিহাব ও সাজ্জাদকে সন্ধান ও ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে পুরস্কার ষোষণা করা হয়েছে। তারা যেন দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোকে সতর্কতা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ