সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের স্টেশন এলাকা থেকে দুই জুযাড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে জুয়াড়িদের আটক করেন গোলাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনের পাশেই জুয়ার আসর থেকে সুমন (২৬) ও কাসেম আলীকে (৩৮) আটক করা হয়।