• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘূর্ণিঝড় রোয়ানু: পেছাল এইচএসসি পরীক্ষা

পরীক্ষাঢাকা: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর রবিবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইচএসসি ও সমমানের পরীক্ষায় রবিবার যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে ২৭ মে শুক্রবার।

এর মধ্যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা হবে ২৭ মে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

আর রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।

শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রামের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় রোয়ানু।

ঝড়ের কারণে চট্টগ্রাম, ভোলা ও পটুয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, চাঁদপুর, ঝালকাঠি, বরিশালসহ উপকূলীয় জেলাগুলোতে হতাহতের পাশাপাশি ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ