• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে চার জেএমবি সদস্য আটক

Screenshot_1 copyসিসি নিউজ: নীলফামারীতে বিশেষ অভিযানে চার জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আলতাব হোসেনের ছেলে বজলুর রহমান ওরফে বজলু (৩০), একই ইউনিয়নের গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৭), ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের পাটোয়ারী পাড়ার বজলুর রশীদেও ছেলে সাইফুর রহমান (৩৭) এবং ডিমলা উপজেলার সোনাখুলি চাপানীহাট এলাকার আব্দুল কাইয়ুম এর ছেলে কারী মো. মীর কাশেম (৩০)।
আটককৃতদের আজ বিকেলে নীলফামারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আকরাম হোসেনের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী নেয়া হয়।
নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, আটককৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য এবং এদের মধ্যে তরিকুল ইসলাম গত বছরের ৯ আগস্ট এ জলঢাকার গোলমুন্ডা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ